বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

সুবর্ণা (৮৮------------------------------

বিপদগামী বাতাস বইছে বাইরে   সুবর্ণা 
  খুঁজে চলেছো দিকনির্দেশনা নামা কবিতা কে
ছিড়েখুঁড়ে......  ,, যতই  খুঁড়ছো   বিষ মাখানো 
শরীর পাচ্ছো ওরা বলছে ভাল নেই, 
ওদের  শরীর পুড়েছে গোপন কোনো   জ্বরে... 
মারন রোগের প্রতিটা   সঙ্গমে জন্ম  নিচ্ছে 
হাজার হাজার মৃত্যু সৈনিক, নিজেদের নাম
দিচ্ছে ফুসমন্তর, তুমি বুঝতে পারার আগেই  
 সুবর্ণা তোমার গরল শরীরেও বাসা বাঁধছে ওরা নাম এখন ভালবাসা, 
তুমি জানো তো ভালবাসা নামের ওরফে মায়া  শব্দটা শিকড় বিছিয়ে ফেলে,  তবে কেন  ক্রমাগত  খুঁড়ে চলেছো বিষ মাখানো শব্দে কবিতার কবর....  , 
ওদের ঘুমাতে দাও  বড় ক্লান্ত তাই    গভীরে
আরো গভীরে  ওরা হারিয়ে  গেছে, ওদের
জাগার সাথে মৃত্যু তান্ডব নৃত্যে  নটরাজ হয়ে ওঠে,   
আমাদেরও যেতে হবে নিয়ম মেনে, 
তবু যতক্ষন প্রতিটা সকাল আসে  আর সময়
শুভেচ্ছা পাঠায় বেঁচে থাকা নিঃশ্বাসে 
মনে মনে বলি সুবর্ণা টুকরো টুকরো করে 
মৃত্যু জড়ো করে কি লাভ,  অপেক্ষা করো
আমরা না হয়  একটা গোটা  মৃত্যু    সম্পুর্ন
স্বীকার করবো, 
 প্লিস এসো     তার আগে যুদ্ধের খসড়ায় আমাদের স্বাক্ষর সেরে নিই   ।                 
       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন