সোমবার, ৬ এপ্রিল, ২০২০

যদি চলে যাই

----------------------------  
  

চলে যাই  যদি আর ফিরবো না , চলে যাই
যদি রাখবো না আর কোনো  অভিমানী আবদার, 
তোমার সংলাপ  রাখা থাকবে  শুন্য কোনো শহরের
বড় রাস্তায়  কিংবা অপেক্ষা লেগে নিকোটিন পোড়া
আঙুলের করে, 
চলে গেলে নিয়ে যাবো তোমার কাছে  গচ্ছিত
আমার শিতকার রাত, নিয়ে যাব আমার উত্তরের
বারান্দায়  জড়িয়ে থাকা মানি প্যান্টএ রাখা 
শিশিরের ফোঁটা, যদি চলে যাই আমার সাথে ফিরবে
তোমার  হায়রানি,  ফিরবে    তোমার থেকে ফিরে আশার
সময় বুকে লাগা  অসহায় মনখারাপ, 
একবার  চলে গেলে ফেরা হয় কই... আজ অবধি
যে যায় সে কখনো ফেরে না,  পড়ে থাকবে
তোমার শহরের ধুলোয় মিশে  কোনো
মন্দবাসার গল্প,  তোমার পুরোনো দীর্ঘশ্বাসে
কোনো এক  নারীর ঘামের   গন্ধ.... সে সব
তোমার কাছে নতুন নয়,  বহু ঘটে যাওয়া 
চলমান মুহূর্ত কেবল  যা আগেও ছিল পরেও থেকে যাবে।    
স্টেশনে শেষ  গাড়ির হুইসেলে গেলে থাকা তাড়ায় আর
থাকবে না কোনো   উৎকন্ঠা,  হয়তো গংগায় ভাসা
ফেরির বাঁশি  বলে যাবে চলি আজ সে আর ফিরবে না... 
সব আসার  উপসংহারে শেষ স্বাক্ষর রেখে যায় যাওয়া,      
তুমি একথা মেনে ডুবে যাবে নতুন কোনো উপন্যাসের পথে , 
যদি চলে যাই আর ফিরবো না তুমিও জানতে সে কথা ।                         
           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন