বুধবার, ৮ এপ্রিল, ২০২০

চিতকার

----------------------------
ভেতর মহল বিপ্লবে ফেটে পড়ছে,  সমস্ত
অজুহাত জুড়ে নিয়ে চিতকার করে জানান দেয়.... 
বন্দী এখন আমরা... আমরাই সেই উপন্যাসের
প্রানেশ্বর -------- শুনতে কি পাও ওসমান। 
নেশায় বুঁদ  এখন সমস্ত বিচ্ছেদ... কবি তোমার
থেকে ধার নিয়ে আমার  শব্দের  সংসারে জুটিয়ে
চলেছি দুবেলা দুমুঠো । 
মাথার ভেতোর ঝিম ধরে   রাতের পর রাত
সব বিকিকিনি কলমে সারতে সারতে আমিও   
ইনসোমেনিয়ার রুগি এখন, 
 বাঁচার জন্য ইচ্ছা অনিচ্ছায় মাতাল হয়ে পরি
সমস্ত সম্ভ্রম  রেখে নিলামের পাল্লায়, 
কে বলতে পারে আগামী কোনো উত্তর পত্রে 
এমন দিনের অভিজ্ঞতা সামিল হবে কিনা! 
তবু  নিশ্বাস বাতাস  আছে বলে মনে হয় শুভেচ্ছা
 ফুরোয়নি  ভালো থাকার। আর তাই ওসমান তুমিও
মেনে নাও বন্দী আমরা সবাই সেই উপন্যাসের তীব্র
বিপ্লবী আমরাই সেই প্রানেশ্বর.... 
ওসমান তুমি কি শুনতে পাও?              

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন