শুধু জানি ছোটো ছোটো জলের ফোঁটা যেদিন
নদী হয়ে ছিল.... তুই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে
বলেছিলিস, ...... আমার বড্ড একলা লাগে, যদি
তোর দুঃখদের দত্তক নিই তুই কি রাজি হবি?
আমি তখন আকাশে উড়ে যাওয়া হলুদ পাখিটার
উদ্দেশ্যে চিঠি লিখছি,
সে যা- চায় আমি কখনওই দিতে পারি না,
এভাবে রোজ চিঠিতে বাড়ে আমার ব্যার্থতার
আয়ু,,,
তোর দিকে তাকাতেই অগোছালো চুলে মেঘ
সরিয়ে বিকেল আঁকলি কপাল জুড়ে --- তারপর
ছায়ার বারান্দায় বাকি ছিল যেসব কাহিনি তাদের
তুই সামলে রেখেছিলিস বহু সভ্যতায় ।
আমার বিষন্ন চিঠি থেকে পরের সূর্যদয়ে পাখা
মেলেছিল প্রতিটা শব্দ হলুদ পাখিটার পথে,
মনে আছে স্পষ্ট আমিও তারপরে বেঁধেছিলাম
ঘর সেই ছোটো নদীটার তীরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন