----------------------------
অগম পথে তুমি আমি যাই, যেখানে নেই যতিচিহ্ন
নির্নিমেষ কোনো যাত্রায় আমরা হাতে হাত রেখে
পাশাপাশি থাকি,
আমাদের আলাপের অনন্ত কথোপকথন সমুদ্র
বিলানো জলের মত.....
আমাদের নেই নষ্ট সময়ে জড়ানো কোনো আসুক মাখা মুখ
কোনো কৃপনতা কখনো ছিলো না আমাদের
একান্ত ব্যাক্তিগত অভিধানে..
তাই বলে তুমি আর কাউকে ভালোবাসোনি তেমন টা
একেবারেই নয়,
তুমি নিয়মবহির্ভূত হবে না তেমনটাও নয়,
তুমি অন্য কোনো নারীর ঠোঁটে রাখবে না ঠোঁট
তেমনটাও বলবো না,
আগে যাদের ভালোবেসেছো তারা কেউ আমার
চেনা নয়... তুমিও মনে রাখোনি সেভাবে।
পরেও জানি অগনিত তোমার ভালোবাসা,,
আমাকে ভালোবাসো এমনটাও আমি চাই নি
তুমি আমি আগম পথে সাথে সাথে থাকতে
চেয়েছি শুধু মাত্র প্রেমের টানে।
নির্নিমেষ কোনো প্রেমে চিনচিনে ব্যাথার অসুখ
যেন আমাদের বুকে একসাথে থাকে ।
আমাদের সমস্ত আলাপ জুড়ে যেন থাকে শুধু
এক এবং একমাত্র প্রেমের টান ,
আমদের ঘরের কড়িকাঠ বাঁধা থাকুক প্রেমের টানে।
তাই বলে তুমি আর কখনো কারো শরীর
ছোঁবে না ভালোবেসে তেমনটা নয়
তুমি ভালোবাসো হাজার নারী কে
হাজার নারীর শরীররে হাত বুলিয়ে তোমার
কবিতায় আসুক প্রলয়...,
আসলে কি জানো তোমাকে সহজ করে
পাবো এমনটা কখনোই আমি চাইনি কোনোদিনই.. ..
তাই ভালোবাসায় নয় তোমায় বরাবর চেয়েছি
প্রেমের টানে।
অভিযোগ
উত্তরমুছুন