বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

নিরানব্বইতম চিঠি

-------------------------   
প্রিয়তোষ অনেক দিন হলো কোনো খবরা-খবর
পাই না তোমার চিঠির অপেক্ষায় এটা আমার নিরানব্বইতম
চিঠি,৷ কাগজ কলমেই তো থাকো শুনেছি  নিয়মিত,   
 শুনেছি তোমার   শব্দদের বাজার দর এখন  তুংগে,
 বেহিসেবী খরচে সেখানে  ক্ষতির সম্ভাবনা থেকেই যায়।
  দু এক কলমে  বিক্রি হয়ে যেতেও পারে ভিটে মাটি!,  
তোমায়  ঠিক বোঝার চেস্টা করি রোজ... যাতে 
তোমায় ভুল বিশ্লেষণের  দায়ে আমার মন্দবাসা  বাজারী  না হয়। 
শুনেছি তুমি আজকাল তোমার  অর্ধশত প্রাক্তন প্রেমিকাদের
স্মৃতি চারনে শব্দর বেচাকেনা করছো,   তাতে রোজকার পাতে অনায়াসে কব্জি ডোবানো রসনার জোগান হচ্ছে ভালো,, 
এসব  সবই  তোমার কাব্যিক মহল  থেকে ফিসফাস শোনা কথা। 
আমি যে একেবারেই বুঝতে পারি না তা নয়  প্রিয়তোষ... 
আমারো তো অভিজ্ঞতার কাঁচাপাকা চুলে লেগে আছে বেশ
খানিকটা সময়.... ,   আর   জানোই তো সময়ের থেকে বড় 
শিক্ষক কে কোথায়?   তা প্রিয়তোষ    তোমার কাগজে কলমে
শব্দের জালে  ঠিক কততম প্রেমিকার  ঠোঁটে এখন চুম্বন  
কিংবা শরীরের উষ্ণতা বিনিময়  ?  
আচ্ছা তোমার প্রতিটা প্রেমিকাকে প্রতিবার ছোঁয়ায় স্পর্শ
থাকতো কতটা....? আসোলে স্পর্শ মাপার  যন্ত্রটা তুমি 
খাতায় কলমে টুকে ফেললেও  বানিয়ে উঠতে পারোনি। 
আমিও তো তোমার কোনো  একতম  সংখ্যা তাই না? 
আমি যে  চিঠি    ছাড়া আর কিছুই তেমন লিখতে পারি না 
যদি  লেখা আসতো তবে তোমার প্রেমিকা বিন্যাসের উপন্যাস
লিখে ফেলতাম।  লিখে ফেলতাম     প্রেমের সস্তা দেহজ 
গল্প,,   আপাতত তোমায় লেখা এটা আমার নিরানব্বইতম চিঠি
আমি যতটা আলবাত আমার তোমাকে লেখা চিঠির সংখ্যা বলতে
পারি ততটা বলতে পারি না আমি তোমার কততম
প্রেমিকা,  বলতে পারি না আরো অনেক অভিযোগ
চিরকুটের গোপন বিষাদ।  শুধু প্রতিবার তোমার 
দু এক শব্দের দাক্ষিণ্যর অপেক্ষায় আমি দিনের 
পর দিন খরচ করি আমার রাতের ঘুম দিনের স্বস্তি,
আমার যতসামান্য শব্দরা তোমার দিকে তাকিয়ে
অদ্ভুত  কংকালসার  দৈনতায় ভোগে, 
প্রিয়তোষ জানি না তোমার প্রাক্তন ও আগামি প্রেমিকারা
ঠিক কেমন তাদের স্তরিভূত মনের খবর আমার জানার
ইচ্ছা আগেও  ছিল না পরেও থাকবে না,  তাদের 
হৃদয়ের শব্দরা উদারতায় অসীম হতেই পারে,,,   
আমি পারি না আমার পারা গুলো খুবই নিতান্ত, 
তাই হয়তো তোমার স্বভাবে আমি বেমানান, 
আমি ইনবক্স ভরিয়ে তোমায়  মনে আতোর মাখাতে পারি না
আমি পাশাপাশি কিংবা মুখোমুখি হতেই সাবলীল, 
তাই প্রতিবার ছুটে যাই তোমার উপকুলে,   এখন 
আমার সাধ্যরা উপায়হীন তাই তোমায় এই নিরানব্বইতম
চিঠি......  জানি এ চিঠিও নিরুত্তর থেকে যাবে,  তবু
আমার অভ্যেসে তুমিই বইছো শিরায় শিরায়,,
  আর আমি অভ্যেস পাল্টাতে শিখিনি
তোমার মত  ,  যাইহোক এবার থামি , আবার কোনো নিরুত্তর 
চিঠি কোনো অবহেলার বেলায় লিখেই ফেলবো ,  প্রিয়তোষ
ভালো আছো নিশ্চয়ই?  আমার না তোমায় খুব দেখতে ইচ্ছা 
করছে,  তোমার গলার আওয়াজ বহুদিন....  নাহ থাক। 
আসি , 
................ইতি  তোমার....?তম প্রেমিকা, 

পুনশ্চ ঃ প্রিয়তোষ  পর জনমে হয়ো রাধা,     
       
                                                     
              
                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন