শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

মুক্তির খোঁজে

------------------------------- 
কেমন আছিস বুঝতে পারি না  কেমন চলছে বেঁচে
বর্তে থাকা সেও জানি না,  শান্ত সময়ের বুকে নুড়ি
পাথর ছোড়া  বন্ধ রেখেছিস, 
জানিস জীবনের কোনো কোনো  ক্ষেত্রে কন্ঠ কেঁপে
ওঠে কেন সেটা জীবন বলতে পারে, জানতে চাইবি
আমি কি করছি,  ওই ফেরিওয়ালা মতই আছি, 
তুই তো জানিস মৃত্যুর বুকে মাথা  রাখা আমার  বিলাষীতা
আর দুঃখের ফেরি করা আমার ভালোবাসা,  এখন আমার
 সবকটা পছন্দের গানে কেবল অকাল  শ্রাবণ আমায় চান
করিয়ে যায় দুঃখ জলে ,  এইতো আজই সকালে ছাদে সূর্য দেখতে 
গেলাম গিয়ে পেলাম অসময়ের তুমুল বৃষ্টি,  আপাদমস্তক
স্নান করিয়ে দিল.... হাতের আঁজলায় জল নিয়ে ভেতরটা
ধুয়েমুছে নিতে গিয়ে দেখি ,  অদ্ভুত স্বাদ সে  কখনো কষা
 কখনো নোনা  ভিজলাম,
 আর ভিজলাম তোর ছবির সাথে একটা বাইক তুই
আমি আর শহরের আদুরে রাস্তা, প্রিয় কেউ সাথে থাকলে সব
কেমন আদুরে হয়ে যায় রাস্তা, ট্রাফিকের ভিড়, প্রচন্ড চ্যাটচ্যাটে
গরম,  অসময়ের বৃষ্টি সব.... সব শুধু আদোর বোঝে, 
তবে আমি এখন একা থাকি ওই বৃষ্টির ফোঁটাগুলোর মত আলাদা
পড়ছি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি আমার কান্নার  শব্দ
মিশে যায় এখন  উত্তরের বারান্দা ছাড়িয়ে অনেক অনেক
দুরে বৃষ্টি ফোঁটার শব্দদের সাথে। 
হাতড়ে বেড়াচ্ছি স্তব্ধ মৃত প্রায়   শহরে  বুকের ধুকপুক
বাঁচানো বাতাস,  অথচ পৃথিবীর  বাতাস এখন সম্পুর্ন
 দূষণ মুক্ত আকাশে মুক্তির রং,৷ আমিও খুঁজছি একটা
দিগন্ত ছোঁয়া নির্নিমেষ  মুক্তি।                                                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন