----------------------------
তোমার শব্দেরা যখন মাঝে মধ্যেই চুরি
হয়ে যায়৷ আমি বেশ অহংকারী হয়ে উঠি
তোমাকে নিয়ে,, মনে মনে বলতে থাকি বেশ
হয়েছে , না হয় হলোই তোমার সৃষ্টি কিছু
শব্দ চুরি... কিংবা হোক না এমন কোটি কোটি
শব্দের ডাকাতি।
তোমার প্রাচুর্য তো তাতে বিন্দুমাত্র কমবে না,
তাই কখনো গোপনে বা আমার সামনেও
যদি তোমার সৃষ্টিকে কেউ নিজের বলে আমি
মনে মনে হাসি আমার ঔদার্য বেড়ে যায় রাজার মতো .. ..
আর আমি ভীষণ রকম অহংকারী হয়ে উঠি,
মন বলে এই স্রস্টা তো আমার বই কারো নয়।
অথচ শুধু মাত্র এই তুমিটাকে যেকোনো অদৃশ্য
ছায়াও যদি বাতাস হয়ে ছুঁতে চায়, আমি তীব্র হিংস্র
হয়ে উঠি প্রবল মাত্রায়,.... ইচ্ছে করে... ইচ্ছে করে
তোমায় হাজার হাজার লোহার দরজায় বন্দি কোনো
সিন্ধুকে লুকিয়ে রাখি.... যেখানে আলো বাতাস তোমায়
স্পর্শ করতে না পারে। কারো গলার স্বরে যদি
তুমি ভেসে আসো ইচ্ছে করে সেই গলায় পা তুলে
উন্মাদ কালির বেশে তার ছিন্ন রক্তাক্ত মাথা হাতে রাখি।
.............................................................................
.........তুমি কি অবাক হও আমার মধ্যে এমন দুজন
অচেনা কে দেখে,,,
......শোনো একটু কাছে আসবে একটা গোপন
কথা বলার ছিল চুপিচুপি ............ আমি নিজেও
চিনি না ওই আমার ভেতরে যে একজন উদার অথচ
অহংকারী মানুষ আর একজন তীব্র হিংস্র
মানুষ এক সাথে ঘর করে... তাদের কাউকে আমি
বিন্দুমাত্র চিনি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন