-----------------------------
এক জন্মের অনেক চেনা তবু সেই চেনার ভিড়ে
আলাদা এক চেনার জন্ম....... ওই আদিম লোকটা,
বহু দশকের চৌকাঠ পেরিয়ে এল জেদি রোদ্দুর,
অগোছালো ঊষর ধুষর, জংলী, ঠিক আগুন পাখি,
ঝাপটা দিয়ে ঝড় আনতে পারে যেকোনো সভ্যতায়,
যেকোন আধুনিক একটা গোটা পৃথিবীতে...সেই ঝড়ে
খড়কুটো হতে ইচ্ছে হল,,
ইচ্ছে হল পুড়ে মরি সহস্র বার ঐ আগুনে... শরীর ভেজাই
ওই আদিমতার কাছে, আদ্যান্ত আদিম লোকটা হুবহু
মিলে গেছে যেমনটা আমার ভেতোর কোনো আদিম যুগে
রাখা গুহাচিত্রে বন্দী আমার একান্ত প্রেমিকজনটি ,
যেমনটা আমার ভেতর অনভ্যাসিত সভ্যতায়
বাস্তুভিটে হীন বাউল.... উন্মুক্ত চড়া শিলাবৃষ্টির ফোঁটা .....।
চলতি পথে থমকে গেলাম হরেক ভিড়ে কে খুঁজে বার করলো
আধুনিকতা , সভ্যতার জঞ্জাল সরিয়ে ওই আদিম প্রেমিকজনটি কে!
আজ কি তবে চোখ ভরে দেখার দিন যে দেখা হয়ে ওঠেনি কখনো কোনো দিন
অথচ সারাক্ষণ প্রতিমুহূর্ত থাকি সাথে সাথে, হয়তোবা নদী আর সাঁকোর
মত................
আজ নতুন নামে সে জন যেজন ছিল বেনামি সংগোপন
আজ চোখের আলোয় সেজন যেজন ছিল অন্তরের কোনো অন্ধকারে ....
না না রবিঠাকুর নয়, ওই সে আমার খুব চেনা আদিম
বাস্তুভিটেহীন ঊষর ধুষর বাউল, আমার ইচ্ছের আগুন পাখি,
যার আগুনে পুড়তে আমার বহু জন্মের সাধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন