----------------------------
তোমাকে যখন পড়ি তোমার শব্দের মধ্যে
আমি ধ্যানস্থ হয়ে যাই,
এমনিতে আমি বহুবার ধ্যানে বসেছি অথচ
মনের বাজারি ভিড় সবসময় আমায় সম্বতে
রেখেছে,, আর দেখো যখন তোমাকে পড়ি
তোমার শব্দ আমায় কোনো ক্লেশ ছাড়াই মগ্ন করে,
তোমার শব্দের সাথে প্রতিদিন আলোর দিকে আমার
এগিয়ে যাওয়া একটু একটু....
জানি না অন্য সবার ভোর আসে ঠিক কিভাবে,
তোমার শব্দরা আমার জানলায় আজান হয়ে
টোকা মারে... আমার ভোর আনে,
ভাবি এতটা নিয়মিত তুমি কেমন করে!
তোমার আয়োজনে তুমি রোজ কেমন করে
সফল হতে থাকো, তবে কি সূর্যর সহপাঠী ছিলে তুমি?
তোমাকে ভাবতে আমি শুদ্ধ কোমল রাগে
আবৃত হয়ে পরি, আমার দুঃখ আমার যাবতীয়
ক্লেদ নিমেষে সমাধান খুঁজে পায়,
আমি গভির ধ্যানে তোমায় পড়তে থাকি তোমার
প্রতিটা শব্দ আমায় গভির বৈরাগ্যের অনুসন্ধানী করে দেয়,
আমি সন্যাসীনির মত ছেড়ে দিই সমস্ত আভিজাত্য,
আমার মুকুটের সব রত্ন তুচ্ছ প্রমান হয়,
খুব সহজ কোনো শিশুর মত.... তোমায়
শিখতে থাকি, পড়তে থাকি যেন এই পৃথিবী
এমন সুন্দর আগে কখনো জানিনি...
তোমায় যখন পড়ি তোমার শব্দের ভেতর
আমি খুব সহজে ধ্যানস্থ হই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন