----------------------------
এক বারান্দা জুড়ে আমাদের ঘর আমারা সবাই পর পর থাকি
বিকেল ছাদে মেঘের শরিকি পাখিদের সাথে আমি কিছু কথা রাখি
এসো বিনিময় করে দেখি ডজনখানেক দুঃখ ভরা মন
কবিতা, কন্ঠ, শব্দ, ঠাসা আজ আমাদের মুঠোফোন,
আছে পড়ে যেটুকু যেখানে বাকি
ভালোর থেকেও অনেক বেশি হয়তো মন্দ টুকিটাকি
কিছু থাক তোমাদের কিছু আমিও হাতে রাখি,
সমান্তরালে এভাবে থেকো বাকি পথে
দুরত্ত্ব আরো বাড়তেও পারে সময়ের সাথে সাথে,
জলের পাইপে বুলবুলিরা জমায় রোজই আসর
বারো ঘর মন পড়ে ফেলে আমি লিখেছি শুধু
বেহুলার শাঁখা সিঁদুরে পরে থাকা শুন্য বাসর,
একশ বছর পরেও আমি পাল্টে ফেলতে পারিনি
অভ্যেস সব পুরোনো একই যাপন তো বদলায়নি।
নুপুর কখন ভুমিকা বদলে শিকল হতে শেখেছে
জায়গা বদলে মঞ্চ এখন নাটককে ঘরে রেখেছে,
দিনের আলোয় মুখোশ পরে রাজা আর রানি সাজি
রাত্রি হলেই চটি জামা ছেড়ে এঁটো থালাগুলো মাজি,
......বারান্দা জুড়ে আমাদের ঘর আমরা সবাই পর পর থাকি।
বিস্ময়
উত্তরমুছুন