বছর শেষের ছায়ায় দুলে ওঠা গঙ্গার জলে কয়েক মুঠো সহিষ্ণুতা রাখা আগামীর জন্য... স্হবির কুন্ঠায় যারা হৃদয়ের রঙ ও দরজার ফাঁকে আটকে পড়া কালো ঝড়ের গতিময়তার কথাই বলে ,
তাদের ভিড় পার্কস্ট্রীট এর আলোর সেতু , হাওড়াব্রিজ, ও দ্বিতীয় হুগলি সেতুর বক্ষবন্ধনী মত ,,,
. কারণ রাত শেষ হ'য়ে এলে ডানার প্রমিতি নিয়ে ছায়া ফেলে আসবে নতুন বছর ,
শহরের হৃৎপিণ্ড আবার রজঃস্বলা হযে উঠবে। সুতোয় ঝুলিয়ে রাখা সুরক্ষাগুলি যত্ন ক'রে তুলে নিয়ে সঙ্গম গৃহ খুঁজে নেবে নাগরিক প্রেমিক প্রেমিকারা ,.... ... ধমণী ও সমুদ্রবাহিত গোপন মৈথুন কৌশল তুমি আমি নয় অনেক সরল মুখের আড়ালেও থাকে ।
সুখের ভেতর অপ্রস্তুত এক কৃষ্ণগহ্বর থাকবে নিয়মিতভাবে ।
তবু বর্ষবরণ এর ভিড়ে আমার মত কিছু মানুষ কে ... নিঃসঙ্গতা পেয়ে বসে ভীষন রকমের ।
নিজেকে যে প্রশ্ন কখনও করিনি তার ঢেউ এসে লাগে আকাশে তারায় তারায় ।
মূঢ় স্থাপত্যের মত এই শহরে নির্বাসনে আসি যেমন........ আজও তার ব্যতিক্রম হয় না .
যখন এসব ভাবি যখন নিজেকে পঙ্গু মনে হয় ভীষণ রকম ,
শেষ বিকেলে পালক উড়িয়ে একদল পায়রার যাবার পথে সূর্যাস্ত মিশে যায় আমার মনের মানুষটার কান্নার স্বরের মতোই ।
লম্বা লম্বা দাগ এঁকে গঙ্গা ... সন্ধ্যেবেলার সব কষ্ট লিখে রেখে ,
নতুন আলোর জন্ম দেয় নতুন বর্ষবরণ ।
বিদায় তিলোত্তমা বিদায় ......"2020"।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন