তেমনটা কিন্তু নয় , সব নালিশের উল্টো দিকে
তুমি নামক একটি বিশেষ ব্যক্তি দাঁড়ানো তাও নয় ,
নাগরিক সভ্যতার ধমনীতে এমন অনেক সার্বজনীন তত্ত্ব থাকে যা তুমি কিংবা আমির মত আধারে বসবাস করে সময়ের পর সময় ধরে,
তাই এমনটা ভাবার কারণ নেই নালিশ ,অভিমান ,অভিযোগ ,ভালোবাসা কিংবা দুঃখ র ওপারে সর্বদা এক মাত্র তুমিই রয়েছো ,
এমন অনেক বার হয়েছে চলন্ত বাস থেকে দৃশ্য কুড়িয়ে প্রেম এসেছে আমার ভেতর , এমন অনেক বার হয়েছে গভীর রাতে ফুটপাতে দশফুট বাই দশফুটের শরীরের সঙ্গম দেখে তোমায় তীব্র ভাবে চুমু খেতে ইচ্ছা হয়েছে ইচ্ছা হয়েছে আমার ওমের
সাথে মিশিয়ে দিই তোমার আগুন নিমন্ত্রণ ,
এমন অনেক বার হয়েছে পার্কে প্রেমিকাকে দীর্ঘ অপেক্ষায় থাকতে দেখে আমি তীর্যক শব্দদের পাতায় রেখেছি ,
এমন অনেক বার হয়েছে অবিশ্বাসে ভেঙে যাওয়া ভালোবাসা দেখে অশ্রাব্য করেছি সমস্ত ভালোবাসা শব্দটাকেই ,,
অথচ এর কোন দৃশ্যের উল্টো দিকে ব্যক্তিগত ফসিল সামিল রেখেছি এমনটা নয় ,
হয়তো সুচারুভাবে শব্দ নিয়ে খেলা আমার জানা নেই ......তাই বাণিজ্যিক হতে পারেনি সহজ টুকু নিয়ে ,
তাই তুমি ভুল বুঝে নীরব অভিমানের দোরগোড়ায় ম্লান হাসিটুকু রেখে ফিরে যাও বাইরে থেকে , ,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন