দিয়েছি আকাশের দিকে , অলিখিত
শর্তের নামে বিনি সুতোর সেলাই খুলে দিয়েছি ,
গোপন দহন পর্বের কথা এক জীবন না হয় আমার সাথেই দফন হবে ,
শান্ত ঝিল , নৌকার বৈঠার শব্দ , সব কিছুই আস্তে আস্তে দুদিকে ভাগ হতে হতে অসীম পৌঁছে যাচ্ছে ,
ইদানিং শীত রাত গুলোতে মায়া ও সংঘাতের
গভীরে কি সাংঘাতিক ভাবে আমি সমুদ্রে তলিয়ে যাই ,
ক্রমশ যন্ত্রনা গুলো সাদা সাদা বকের মত আমার
দেহটাকে ব্রাত্য করে উড়ে যায় আমার অজান্তে , ,
বুকের বাইরে ভেতরে এত জল তবু আমার ভেতর যে শ্মশান জ্বলে তার আগুন যে কোনো রাজদ্রোহীর থেকেও ভয়ানক তাকে নেভানো যায় না ,
এত চটুলতা বাইরে ভিতরে তবু আমার ভেতর
আজকাল যে শয়তান ঘুমোয় তাকে জাগাতে ভয় পায় স্বয়ং মহাকালও ,
তাই এই আগুন , ওই ঘুমন্ত শয়তান , কিংবা নিদেন পক্ষে সাদা বক অথবা রিক্ত ভালোবাসার ,
দায় ভার আমি বা আমার মত কেউই আজ আর নিতে পারবে না ,
সুতোর ফাঁস খুলে মুক্ত করেছি তাই অলিখিত চুক্তিপত্র ,
হাতের মুঠোর কাটাকুটিরা আকাশের মুখোমুখি থাকুক এবার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন