আমার অধরায় অমরত্বে পূর্ন হয় ....
নীরব জীবনের রক্তাক্ত চরিত্রগুলো নাকি তাতে
প্রাণ ফিরে পেয়েছে বহুবার,
অথচ তুমি কখনো এ দেওয়ালে কান পেতে শুনেছো ঘাত ও প্রতিঘাত বুনছে ভীষন শ্লেষ ।
আচ্ছা রাজন ও হৃদয়ে আগুন জ্বলতে পারলেই
তুমি কি মেনে নেবে যে জোর করে নয় পালের হওয়াতেই এ হৃদয়ের মন্দ বাসায় আশ্রয়ে এসেছিলে ? নাকি তখনও তুমি সমুদ্রের গভীরে ,
এক সুখী , দাম্ভিক , আবরণে নিজেকে মুড়ে রাখবে ? বলে রাজন তোমার উত্তরের অপেক্ষায় একটা ভোর আসতে পারে .....বল রাজন উত্তর দাও.....,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন