তাই বুকের কামরায় দোরগোড়ায় তোমার পায়ের চিহ্ন যত্নে রাখি ,
তুমি দূরত্ব ভেঙে ফিরবে কিনা সে কথা হলফ করে বলতে পারি না .....
তবে প্রলেপ হীন এক খানা মূর্তিতে সমস্ত শূন্য সোহাগী অক্ষরদের তুলে রাখলাম ,
এরা রাখা রাখবে দু হাত মাটির নিচে আমার নিবিড়ে ......
এক থেকে গুনতে শুরু করে যেদিন আমাতে সামান্য থমকে দাঁড়াবে কিছুক্ষণ ......ছুঁয়ে দেখো একবার তোমার কথা মত আমার দিকে আসা সেতু টা কাঁচের বাক্সে ভীষন স্বচ্ছ সেদিনও।
তারপর নাহয় ঝাপসা হয়ে যেও তোমার আগামীর ধারাবাহিকতায় ,
দেখবে সেদিনও মেয়েটা নিজেকে বদলাতে পারেনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন