আজ বুকে তোর অপেক্ষায় বেঁচে থাকার
সুখের জানলায় বাতাস ,
কখনো এসে ছুঁয়ে দেখিস
এ পোড়া মনে এখনো মারণ অ-সুখের
দাগ রয়েছে স্পষ্ট ,
ভেজা চোখ হওয়ায় রাখা , মন হাজার বার সভ্যতার বিনাশেও ..
পাড় ভেঙে যাওয়া কিনারায় দাঁড়িয়ে অনন্তকাল ,
.......সে আসুক একদিন তারপর বলুক সব ভাঙনের পরেও এই ঘরটা শুধুই 'আমার',
...... অপেক্ষা (১)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন