বুকের চৌহদ্দিতে যে
অদ্ভুত এক ফুলের গন্ধ পাই..
তার পরিচয় তোমার মত
ফুলটার রঙ ইষৎ নীলাভ কিংবা
ইজেলের বুকের শেষ দাগ টুকুর মত ,
পাহাড়ি রাস্তায়
নির্বাক অরুণ আলোয় ঠিক
সেই ছবিটির মতোই লাগে তাকে ...
যে ছবি কোন একদিন আমার মতোই
বুকে ভেতর দারুণ মরার অসুখ নিয়ে
এঁকে ছিল ভিঞ্চি , তার তুলি থেকে পা বাড়িয়ে
এক অবাক পৃথিবীতে
ঘুরে বেড়াতো সে পায়ের পাতায়
মায়াবতী চিহ্ন নিয়ে....!
সে কি জানে আকাশের বুক কখন বড্ড
ভারী হয়ে আসে! সে কি বোঝে বেহুলার বুকে
এক সমুদ্র লুকোনো আছে ! সে কি জানে
অপেক্ষার অহল্যা কে সবাই পাথরের পরিচয়েই চিনে গেছে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন