যেখানে শব্দের শেষ হয়, সেখানে অপেক্ষার একটি গাছ বেড়ে ওঠে ... বৃষ্টির সাথে যার অদ্ভুত মিল। সময়ের বুকে উড়ন্ত স্মৃতির গুঁড়ো গুঁড়ো রং নাব্যতার ভাষা শিখে ফেলে ..... কায়াহীন শিকল
মায়ায় আঙুলের ছায়ায় কাঁপে... দু-চোখে সন্ধ্যা রেখে মেয়েটির কথা ভেবে জানলায় পিঠ রেখে মিথ্যে বলে যায় সে সখার মত । আয়নায় ছদ্মবেশী রঙ লিখে রাখে যেন মেয়েটি তার প্রিয় নারী । সিংহদরজার ফাঁক গলে যে কয়টি গ্রহ-নক্ষত্র চোখে পড়ে... তারাও বোঝে নিজের চারদিকে ঘুরপাক খেতে খেতে... নিজেরই ছায়া কতোবার কতো সত্য বলেনি...
সূর্যঘড়ির কাঁটা ছুঁয়ে
.................. মিথ্যাও বলেনি হয়ত সে তবু
সত্যি যেন মুঠো থেকে ফিরকি হয়ে গেছে
কালের স্রোতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন