Dying is an art, like everything else. I do it exceptionally well. I do it so it feels like hell. I do it so it feels real. I guess you could say I've a call.
--- Sylvia Plath
কালের প্রবাহে হারিয়ে যাওয়া সময় বন্ধনীতে মৃতবাহকের এই নাগরিক প্রলাপে অজস্র সমুদ্রভাষা থাকে ,,
পাথরের আঙুলে উড়ে আসে তার মত মানুষ, .......... যারা তাদের বুকের ওপর নিসর্গহীন পালকের ছায়া
রক্তশূন্য দুটি হাত মাড়িয়ে ফেলে কবির দিকে তাকিয়ে দিকভ্রান্তের মত হাসতে থাকে,
.................... তাদের স্তনের বোঁটায় জমা লুকোনো আততায়ী নখের দাগ, নদীর জঠরে বিষময় পৃথিবীর সভ্যতা জন্ম নেয় গোপনে
গরল হাতে মৃত সন্তান ভাসিয়ে কুন্তী হাসে সভার মাঝে গোপন সন্ন্যাস বাস ভেঙে,,,
.................. শরীরের ঘাসে লুকিয়ে
ঋণস্পর্শের ওম যা তাকে বাতিঘর গুলো দিতে পারেনি
....... ধুলোবালির মতো ছড়িয়ে থাকে অপ্রেমিক
গুপ্ত বার্তা , সম্মোহিত কুয়াশায় সবটাই ভালোবাসা মনে হলেও আসলেন প্রয়োজনের
ক্ষরণ মন বেয়ে চুঁইয়ে পড়ে,.....
যে শবদেহ ছুঁয়ে থাকতেই ভালোবাসে ...
সেও মৃত্যুশোক আঁকে বাতিঘরের দেওয়ালে ।
মৃত্যুসংবাদ লিখে রাখে যে ঠোঁট সে মন জানে
সমাধি ফলক একমাত্র কথা রাখে সমস্ত কোলাহল বুকে নিয়েও শব্দহীন হয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন