একদিন,
ইচ্ছে করে সমস্ত এজলাসি বয়ে যাওয়া সময়ে
বাঁধ দিয়ে প্রবাহের বিরুদ্ধে দাড়াই একদিন,
রাতারাতি এক দিন মৃত্যু হোক সমস্ত কাব্য কবিতার স্রস্টা দের,
তার পর থেকে পৃথিবীতে নেমে আসুক কেবল কঠিন মর্মভেদী শব্দ হীন তরংগ,
ইচ্ছে করে সূর্যর নিয়মিত প্রদক্ষিণ থামিয়ে দিই
আর সমস্ত জাগতিক ইচ্ছার সকাল আসার পথ
বন্ধ হয়ে যাক আমার শয়তান ইচ্ছার প্রকান্ড
প্রস্তরখন্ডের আড়ালে,
ইচ্ছে করে মুহুর্তে মুহুর্তে জন্ম মৃত্যুর এই খেলার
পথে এবার পুর্ন সমাপ্তির যতিচিহ্ন এসে দাঁড়াক,
ইচ্ছে করে এভাবে একদিন সমস্ত ব্রম্মপুত্রে বয়ে যাক প্রেমে আর ভালবাসার নামাংকিত জন্ম জনক রা,
আমার খুব ইচ্ছা করে তোমায় ও তোমার ঐ শো কল সভ্য ভদ্র চরিত্র দের জামা কাপড় খুলে ন্যাংটো করে বড় রাস্তায় দাঁড় করিয়ে আগুন জ্বালিয়ে আমি হোলিকা নৃত্যে মেতে উঠি ,
ইচ্ছে করে একদিন সমস্ত সৃষ্টির বিরুদ্ধে আমি
ধ্বংস প্রলয় হয়ে উঠি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন