সবটাই কাছের না থাকার অসুখ বলে ধরে নেওয়া যাক ...,
ধানক্ষেতে ছুঁড়ে ফেলা সূর্যাস্তের রঙ যেন নব বধূর মত বরণ করে নিচ্ছে সাবলীল ভঙ্গিমায়
পুরোনো রিং টোন বদলে ফেলে , যেন এটাই নিয়ম ছিল আজন্মের ।
বহু দূরে অসমাপ্ত স্তম্ভের চূড়ায় অজস্র ঋতুর দল শূন্যতা ছড়িয়ে রাখে সে দেখেও না দেখা বুঝেও না বোঝার ভান করে পার হয়ে রোজ আসা যাওয়া পথ , ...।
যেখানে বধিরতা উড়ে যায় অলক্ষ্য ঈশ্বর সংলাপে সামনে
সেখানেই তার খানিকটা দাঁড়িয়ে যাওয়া স্বভাব ,
কাচের দেওয়াল গ্রাস করে কোটি কোটি চিহ্ন ও মায়া , কাছের অসুখে ভরা উঁচু অশ্বত্থের ডালে তখন একসাথে অনেক জোনাকি... রাতের বুক চিরে ফেলার চেষ্টা করে ,
সমুদ্রের ঢেউ ফিরে আসে বার বার নিয়ম করে অসুখের কাছে... নীল জল ক্রমশ দূরের হয়
ঈশ্বর কথা রাখতে পারে না ,
তাই বর্ণান্ধ অন্ধকার কে আলো ভেবে নেয় ,
আমি হাসি ঈশ্বরের হাতে নির্বরের লাঠি দেখে ,
আমার হাসিতে লেখা থাকে ...........
I am the greatest ever bron on this planet ...
আমার ঈশ্বর হেরে গেছে .......
ঈশ্বর মাথা নিচু করে , রাখতে পারে না চোখের ওপর দৃষ্টি ........এক সর্বংসহার কাছে
হা হা হা হা ..........আমার ঈশ্বর হা হা হা হা
(গোপন গ্রন্থ)............পাপ চিত্র (৫)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন