আমার এই মৃত্যুটা বাকি সব মৃত্যুগুলোর মতো অতটা স্বাভাবিক নয়
ঈশ্বর উপাসনায় আমি ক্ষনিকের পূর্ন জন্ম প্রার্থনা করেছিলাম..
শুধু তোমাকে হৃদয়ে রেখে
বালিয়াড়ি ঘাসের ডগায় শিশিরের কাপুরুষ যন্ত্রণার মতো.. আমার বুকের পাঁজরের ব্যাধি যখন প্রবল তোমায় শুধু খুঁজেছি অথচ
মন্দিরের টলটলে জলেই আমার মৃত্যু লেখা ছিল...!
অক্ষত ভোকাল কর্ডে একটা কিছু আমি বলতে চাইছিলাম.. তুমি বুঝেছিলে তার অর্থ অন্য কিছু
শতাব্দীর দুটো সংখ্যা পেড়িয়ে..
আজও তোমাকে 'মন্দবাসি' বলার অভ্যেসটা ছাড়তে পারিনি..
আমার মৃত দেহের লেরিংস থেকে রক্তমাংসের শরীরে
প্রাণের স্পন্দন অসহায় ভীত চোখে এই একটাই শব্দের ব্যবহার মনে রেখেছে শুধু.... তুমি হয়তো হাসছো তাই না !
পাহাড়ি যাদুঘরের প্রত্নতত্ত্ববিদ যখন আমায় নরম ব্রাশের সাহায্যে স্পষ্ট দেখতে চাইছিলো..
তখনও আমি মৃতই ছিলাম..
কিন্তু অদ্ভুত ঘটনাটা ঘটলো ঠিক যখন বুকের বা পাশে স্পর্শ করলো.... একটা অচেনা অধ্যায়
ইতিহাসের পাতায় আর কোনদিন মন্দ বাসা শব্দটা শোনা যায়নি...অথচ আজ তোমায় মন্দবাসার অভাব নেই ,
সময়টা বড্ড এগিয়ে দিয়ে গেলে তুমি..
দীর্ঘ ক্ষনের অভ্যাসের পরের পৃথিবী যে ততোক্ষণে প্রবল অভ্যস্ত হয়ে গেছে..
' যত্নে ভালোবাসায় ,
তাই এই মৃত্যটা বাকি সব মৃত্যুর মত অতটা স্বাভাবিক নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন