পাথুরে শব্দের মত ভেসে আসিস সিঁড়ির আড়াল থেকে
অমোঘ মাত্রার ছন্দ ভুলে সন্ধিক্ষণে ছুটে যাই তৃষ্ণা
মেটানো নদীর কাছে... ,,,
আশ্রমিক জ্বরের খোঁজে... সময় হয়ে সে আসে
গভীর ক্ষত তে শুশ্রূষা রাখতে ,
বিকেল হ'লে শ্বাসরোধী নক্ষত্র কুড়িয়ে রোজ ছুটে যাই নদীর ধারে , আমাদের গন্ধর্ব সংসারটুকু বাঁচাতে ,,
বহতা লাশের ভাসমান ধ্বনি
একটানা সারেঙ্গির সুরে নদী ঘাট মেখে থাকে ,
অজস্র দ্বীপের উপবাস ভেঙে
মুখাবয়বে ফুটে ওঠে অপেক্ষার মধ্যে রাখা বাকি আলোটুকু ,,
পাথুরে শব্দ সারা গায়ে মেখে নিতে নিতে
ঘাটের জলে ডোবা সিঁড়ির শেষ ধাপে
উপবাসের দিনগুলি গুছিয়ে রাখে যারা
আমরাও তাদেরই দলে তবু এতকাল
নিজেদের ভুল গুলো প্রবল তীর্যক অভাস্যে
ঠিক প্রমান করতে ব্যস্ত ছিলাম ,
আজ বোধ আর বোধোদয় এর মধ্যে অনেক দূরত্ব
বেড়ে গেছে ,
নদী যে কেবল চিরকাল ভাঙা গড়ার নীরব সাক্ষী হয়ে থেকে গেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন