শহর-বুক পাথরের শক্ত আস্তরণ চিরে
উন্মুখ বারো মিনিট সে আমার জন্য অমরত্ব নিয়ে এসেছিল ,,
একটা বিবর্ন লেখা স্পর্শ করে স্পষ্ট পড়তে চেয়েছিল ,
দুটো চোখ তার চোখে বারো মিনিট ধরে ভরসা খুঁজছিল
অলিখিত তরঙ্গের মধ্যে দিয়ে ভাঙনের বার্তা পাঠাচ্ছিল নিঃস্ব হতে থাকা একটা মন ,
পৃথিবীটা ক্রমাগত হেসে কুটিকুটি হচ্ছিল বোধহয়
নিজের আপ্রাণ ভুল চেষ্টা দেখে !
তীব্র শ্লেষ নিয়ে ঘন্টা বাজিয়েছি মাত্র...
আর তখনই সেই আশীর্বাদের বারো মিনিট ঈশ্বর
ফিরিয়ে নিয়েছিল ,
আমার কথারা সেদিনও কাচ বন্দি রয়ে গেল ,
সে বিদ্রোহী রাতে বাড়ি ফেরা হল না ....হল না
কথা রাখা ,
আমিও আমার দুটো চোখ উজানে বেঁধে হাতের ভেতর
লুকিয়ে নিতে চাইলাম প্রাণপণে....!
তারপর একলা মেয়েটা হাতের উপর হাত বুলিয়ে নিজের কষ্ট মুছতে
আবার চোখের মায়ার চোখ রেখেছিল ....!
দ্রুতগামী বারো মিনিট মহার্ঘ্য সময় আঁধার বুকের ফাটা দেওয়ালে একফালি আলোর মত
সে অমরত্ব নিয়ে এসেছিল .....।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন