যক্ষি প্রপাতের মত তাড়াতাড়ি পথ পেরিয়ে
পরজন্মের গোধুলি আঁকি ,,
নিজের বমনদৃশ্য দেখতে দেখতে
......... আমার মত আর এক আমি চরাচর জুড়ে বিছিয়ে নেয় জলছবি ,
উচ্ছিষ্ট ও দহনের সিঁড়িভাঙ্গা অংক গুলো
আঙুলের স্পর্শ ও পাহাড়ের ছায়ার হিসেব শিখে
পারদর্শী হয়ে উঠে একদিন ,
প্রেমে আততায়ী- দৃষ্টি জানে
মনের দেওয়ালে
কিভাবে আঘাত হানতে হয়...
ওসব বসন্ত টসন্ত নয় হে আমার কালো গর্ভে
............ নির্মাণের স্তুতি শুনিয়েছে স্বয়ং মহাকাল ,
নির্জনতায় রেখে গেছে মায়ামৈথুনে ভাষাহীন শ্বাস-প্রশ্বাস এর উঠানামা
ধ্বনিহীন আয়নায়
আঁকাবাঁকা প্রপাতের ধারাস্নানটি পারিজাত ছুঁয়ে ঢেকে দিয়েছে অনুভূতিশূন্য পাতার পোশাকে...
জীবন আর কবিতা যে এক নয় সে পাগল বারবার মনে করিয়ে যায় সকাল সন্ধ্যা চিৎকার করে জানলায় টোকা মেরে বলে 'জগতে রহ' ..........,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন