জানতে চাই না ,
জানি না ঈশানি মেঘ কেনই বা জমে বুকের ভেতর
তার দোহারা মুখ কে সামনে রাখলেই !
ফোঁটা ফোঁটা বদ রক্ত বেরিয়ে পরতে পারে না হয়তোবা পুরোনো অঙ্গীকারে,
সে বলে আমি নাকি আমারই ভুলের মাশুল গুনছি পাল্টে ফেলা ভীষন জরুরী ।
আসলে সে প্রায়শই একটি করে নতুন নাটিকা কে গোপনে আশ্রয় করে হেঁটে যায় নিজের অন্তঃপুরির দিকে , আমি খোলা জানলায় কখন বা সে দৃশ্যের সাক্ষী হয়ে পড়ি ।
বুকের ভেতরে প্রবেশ করে ঋতু বদলের হাওয়া,
---------------------
ভালোবাসার সেলাই মেশিনে শক্ত রিপু হয় না এখন ,কারণ বহুযুগ পরে আজ ভিজছে সেলাই মেশিন একার মত করে নষ্ট হতে আর তার কোন
কষ্ট নেই আজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন