---------------------------------
আলোয় ফেরার এক অলিক দরজার সামনে
মানুষ অন্ধকারে সিঁধ কাটছে, সময়ের পাল্লায়
কালপুরুষ এর অট্টহাসি, সে পাল্লায় মানুষ চিরদিন
হালকা,, এক দিন এক মানুষ ঈশ্বরকে প্রশ্ন চিহ্ন
দিল....বলল দেখি তুমি কেমন পার ভালবাসতে?
সময় তুমি দাঁড়িয়ে দেখেছো সে দিন বৃষ্টি জলে
নোনা স্বাদ,,
কোন কৈফিয়ত না নিয়ে তুমি হিসেবের খাতায় ঈশ্বরের
কয়েকফোঁটা কান্না তুলে রেখেছিলে। আজ দেখো
আলোয় ফেরার পথটা শেষ হয়েছে নদী ছুঁয়ে,, কান্নারা
মিশে গেছে নীরবতা মেনে নদীর স্রোতে।
এক মুঠো আলোয় ঢেকে গেছে ঐশ্বরিক অন্ধকার।
বারংবার ঈশ্বর তুমি হেরে চলেছো মানুষের কাছে,,
আজ বলো তুমি না মানুষ সময়ের বুকে লিখবে
আগামিকে....?
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শনিবার, ১ জুলাই, ২০১৭
আলোয় ফেরা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন