মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

ভিড় হারানো পায়ের চীহ্ন

------------------------------------------------------
ভিড় হারানো গল্পেদের কিছু আবদারে
এক ক্যানভাস জলছবি তোমার জন্য বালিশের
পাশে,, সকাল বেলায় কফির ধোঁয়া গল্প আঁকে
স্মৃতির কাঁচে,  তোমার চোখে বাসি ঘুম তখন পুষিয়ে
নেয় রাতের বিবাদ। বাড়ির পাশে
ঝিল জুড়ে কুয়াশারা হাটতে হাটতে আমার পায়েও
খানিক আদোরে ধরা  পড়ে সময়ের আবডালে,,
শহর জুড়ে ঘোড়ার দৌড় রাস্তাঘাট ব্যেস্ত যখন,
তোমার পাশে চুপসারিতে দাঁড়াই আমি...
তুমি বল ক্লান্ত আমি?  আমি বলি আজ আমার
জমানো পাঁচসিকে দের মন খারাপ, একটু হেসে
কথার পিঠে আরেক কথা আবার তুমি ব্যেস্ত শহর।
সন্ধ্যে নামলে আমি ল্যেম্পপোস্টের আলোয় বসে  বইমেলার
ভিড়ে হারিয়ে যাওয়া একটা হাত খুঁজে চলি,,, কখন যেন
  এলো কেশে রাত এসে আমার
বড়ির সামনে  অপেক্ষা করে,
  কোন প্রশ্ন না করে আমি ঘুমাতে
যাই সারা শরীরে অন্ধকার ঢেকে,,  আমার সকল ভয়,
ভাবনাদের আঁকড়ে রাখি পাশবালিশের সাথে,,
রাত ঘন হলে চুপিচুপি আকাশের গায়ে তারাদের জুড়ে
চতুর্ভুজ বানিয়ে  গচ্ছিত রাখি আমার সব স্মৃতিতে লেগে থাকা
গন্ধদের।
তুমি বল মন খারাপ করিস না,  আচ্ছা
মন কি কেবল দুক্ষ পেলেই খারাপ হয়? সুখের স্মৃতি
মনে পড়লে যে শিশিরজল ঘাস ভেজায় তার নাম
তবে কি,, আমার বাড়ির পাশে ঝিল জুড়ে প্রায়শই
যে কুয়াশারা নেমে আসে তাদের তুমি কি নামে
ডাকো? আমি তাদের বলি ভিড় হারানো জলছবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন