সোমবার, ৩ জুলাই, ২০১৭

বৃষ্টি ভেজা চিরকুট

------------------------------
বৃষ্টি তুমি আজ কাল কারণ অকারণ মেনে
আসো না,  আমার ঘরের  চারপাশ কেমন
জল থইথই,  তোমার নূপুর পরা পায়ের শব্দ
আমার উঠনে নানান স্বাদের জলসাঘর, 
বৃষ্টি  আমার কিন্তু আজো ভেজা হল না... এক সাবধানী
ভিরু চাউনি তোমার তৃষ্ণায়  দোড়গোড়া আগলে দাঁড়িয়ে রইলাম সারাবেলা,,,
আমার গোছানো সংসার ভেজাই কোন সাহসে,
বুকের মধ্যে ইচ্ছেরা এলোমেলো হয় বার বার..
ঝড়োহহাওয়া মাতাল করে আমার গোছানো
আবরণ আর আভরণ।     হাত বাড়াই আমার অলিক
জানলায়  ,,  দুচারফোঁটা তুমি ছুঁয়ে যাও আমায় আর
দুচার ফোঁটা আমি লুকোই আমার মুঠোয়,
দরজাজানালা বন্ধ করে স্নান ঘরে আমার চেনা
বাষ্পতে আর্দ্রতা মাখি...
বৃষ্টি তুমি কি আজকাল সব শহর গঞ্জে মেঘবালিকা?
তোমার ধারায় ভিজবো জন্মান্তরীণ কোনো শ্রাবণ
সময়ে, এ জন্মভোর আমার তুমুল জ্বর তাই আমি ভয়
পাই আমার ঘর ভেজাতে।
বুকের দেরাজে গোছানো ইচ্ছেতে কেমন
মন খারাপের মিষ্টি গন্ধ তোমার জন্য,,
তুমি যখন ঐশহরেও ঝাপসা হয়ে ঝরছিলে...
তোমার জন্যে শব্দজুড়ে বুনেছি ছোট্ট চিরকুট...
মনে রাখবে তো তোমার কাছে একজন্ম ভিজতে
চেয়েছিল একমুঠো মাটি।
বৃষ্টি তুমি সত্যি আজ কাল সকাল সাঁঝ মানো না,
এক অসম্ভব জেতবার নেশায় তুমি ঝরে যাও
কারণেঅকারণে, দেখো... দেখো আমার ঘরের
চারপাশ কেমন জল থই থই,
তোমাতে ভেজার ভয়ে আমি স্নানঘরে বাষ্প মাখি
সময় অসময়,,
ভেজা চিরকুটে ভেজা শব্দে আমার স্পর্শ..
পরের জন্মে এক আকাশ বৃষ্টি শুধুই আমার
জন্যে...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন