বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

হতেই পারে এমনটা

------------------------------

এমনও হতে পারে এক ঘন রাতে বাতাসে
দ্রবীভূত তুমি আমি একসাথে,, শহরের
ঘুম ভাঙে দায়বন্ধন বাসি উঠোনে জলছড়া দিতে দিতে
  লক্ষ্যে আসে আমরা আর নেই।
সামনের চওড়া পিচ রাস্তায়  কালিতে অপেক্ষা করে
আমাদের সমস্ত অস্তিত্ব সাদা খইফুলের।
ওই পথ বেয়ে চলে যাবে সমস্ত জৈবিক সম্পর্ক,
এটুকু বলতে পারি পৃথিবীরর পরেও এক মাধ্যাকর্ষণতত্ত্ব
আমাদের আত্মিক আহ্নিকগতিতে মিশে থাকবে।
ভালোবাসা অমর সে কথা তোমার চেয়ে বেশি কেউ যে জানে না,
তোরণের অক্ষরপুঞ্জ রয়ে যায়  ধুলোপড়া অজস্র ইচ্ছার মতো।

গভীরের স্পন্দনে  প্রবালিক কোনো শীলায় বেড়ে উঠব একসাথে,

বুকভরা নিশ্বাস নিয়ে বাতাসে খুঁজে নেব স্বাধীনতা।
সেদিন পাগলের মতো হাসবে ঈশ্বর 
পাগলাটে চাহুনিতে ঈশ্বর লিখবে নতুন অধ্যায়।
সেদিন তুমি আমি  আকাশের দিকে তাকাবো একসাথে
কারণ সেদিন তবে আকাশে রামধনু আমাদের উত্তরণের
উৎসব।
এমন হতে পারে
কোনো এক রাত্রিতে তুমি আমি আকাশের বুকে একসাথে
দূরে কোথাও কোনো উজ্বল নক্ষত্রের ভুমিকায়
আর একসাথে  নেমে আসবো মাটির মাটির বুকে।
সেদিন সেটা তারা খসা রাতের নতুন কাহিনীর  শুরুয়াত।
কারণ আমরা আলাদা বাঁচতে পারি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন