শনিবার, ১৫ জুলাই, ২০১৭

অভিসার

--------------------------------------

তোমাকে আস্তিন করে এই কাঙাল হৃদয় শুধু ঢাকতে চায়
নিজেদের রাজপোশাকে  সাজিয়ে শুধু বিভোর হওয়া,, বাকি থাকা আয়োজনগুলো
ভুলে যাওয়া যদি সম্ভব হতো ভালো হত।
তবে তো হৃদয়ের দরবারে দরবারীরাগে
কোমল সবকটি স্বর তোমায় ছুঁয়ে ছুঁয়ে রাত পেরোয়। ভোর রাতে শিশির ধুঁয়ে বৃষ্টি এলে  মনে হয় বার বার   তুমি আছো তাই এতো কাছে তাই...
পুরোনো গানের কলিতে একটা তৃষ্ণার্ত পৃথিবী
ভিজে যায় মনে মনে,
তোমার হৃদয়ের গিটারে বাজতে থাকা অস্তিত্ব জানান স্পর্শ আছে থাকবে,, স্পর্শ ভোলা যায় না।
কিন্তু ভুলে যাওয়া যদি সহজ হতো তবে মৃত্যুর পর
দেরাজে মন খারাপের মিষ্টি স্পর্শ গন্ধ রাখা থাকতো না,
ভুলে যাওয়া যদি সম্ভব হতো তবে থাকতো না চোখের জল নদী কোন কাহিনীকার হত না।
খালি সময়টা তোমায় মনে পড়লে কাছাকাছি
মিশতে চায় বাতাস... তখন ব্যেস্ত হই বাহানায়
কিন্তু ভুলতে কখনোই পারে না।
চটি জামা ছেড়ে রাস্তায় দাঁড়ানো  এই হৃদয়
তোমার খোঁজে সময় বুনতে থাকে,,
শুধু চলতে থাকা পথ  তোমার অস্তিত্বর খোঁজ পথিক হয়ে
বারংবার হোঁচট খায় ,উঠে দাঁড়ায় আর চলতে
থাকে একটা ঠিকানার পথে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন