সোমবার, ২৪ জুলাই, ২০১৭

এ কেমন কান্না তোমার?

-------------------------------------------------

খবরে আজ কদিন কেবল একি বার্তা
সারাদিন বজ্র সহ বৃষ্টি আর দুর্যোগ,,
ঘুমভেংগে যায় একটা অস্পষ্ট কান্নার
শব্দে,। সাড়েতিন বছর সে কান্নায় এমন
অসহায় ঈশানী মেঘে ঝরেনি,,,  সকাল দেখতে
মন চায় না ইচ্ছে করে গান্ধারীবেশ ধারন করতে,,
সুঁচের ডগায় লাগা কান্নার রং ঘন হয়ে দেখো
বৃষ্টিতে মিশছে.... চিনতে পারছো সমাজ
কামনার রঙ কত তিব্র কত জঘন্য।
সাড়েতিন বছর বয়স.....তাতে কি সেটাও তো
একটা শরীর,  যা কিনা বাসনায় মোড়া কামনার
রক্তমাংস পিন্ড।
খবরটা পড়তে আর ইচ্ছা করলো না এতো
রোজকার সামাজিক আহুতি,,  যেন রোজকার
আবহাওয়া সংবাদ...।
তুমুল ঝড় উঠছে তর্কের টেবিলে গরম চায়ের পেয়ালায়,
বুদ্ধিজীবীদের তর্কে প্রবল চেতনা ভাব,, একটা
কফিনে ডাকা কান্না কেবল নীরবে চলে যাচ্ছে
সামাজিক ভগ্নাবশেষ থেকে দ্রুত গতিতে,,
বুকের ভেতোর মৃত্যু কাঁদছে ডুকরে...
যদি কোনো আরাধ্য থাকে একটাই প্রসাদিত
আর্তি,  মানুষ জন্ম দিও হৃদয়... দিয়ে বিবেক দিয়ে।
শিশু যেন শিশু হয়... নয় নারী নয় কামনার মাংসপিন্ড।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন