-------------------------------------------
মৃত ঠোঁট গড়িয়ে নামা কালশিটেরা শুকিয়ে
গেছে অনেকদিন হল।
শ্রাবনধারার মতো কোনো আত্মিক স্পর্শ গড়িয়ে
গেছে সাঁঝবাতির রুপকথায়,, এখন অসহায় যাপনীয়
রাতে বিছানার চাদরে লেপ্টে থাকে নিহত কিছু
মুহুর্তরা।
রোজ সকালে বাহিত অক্ষরগুলো স্নানঘর জুড়ে
বিষাদ ছড়ায়,, ক্রমাগত বদলে যাওয়া স্থানাংক
জুড়ে রাত জাগা একটা বাসি কাজল চিহ্ন
রেখে যায়, আলোতে ধরা পড়ার ভয়ে ভিজে
যাওয়া আস্তিনে বারংবার লুকোতে থাকি ফুলেদের
মর্চে রঙ।
প্রতিটা ভাঙনে যে অনন্ত নীরব অন্ধকার ছিল
আমি তার সবটুকু গুছিয়ে নিয়েছি বুকের
বিভাজিকায়য়,, মৃত ঠোঁটের কালশিটে তে পরিয়ে দিয়েছি
গোলাপি আস্তরণ। তোমার বিকিয়ে দেওয়া
সম্বলরা ভেজা রেলগাড়িতে মাত্র কয়েকটা সবুজ
ছুঁয়েছে,,
এখনো মৃত্যুরেখা ছোঁয়নি অভিমানেরা, , তুমি ভালো
থেকো বাঁচিয়ে রাখা আব্দারটুকু পুঁজি করে,,
আমি খুঁজে চলেছি হারিয়ে যাওয়া
চাবিটা নদীর ঘাটে..... আলো নিভে যাবার
আগে আমায় পৌছতে হবে পৃথিবীর উল্টো দিকে হারিয়ে যাওয়া চাবিটা খুঁজে নিয়ে।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৫ জুলাই, ২০১৭
রক্ত করবী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন