বুধবার, ১২ জুলাই, ২০১৭

তোর ভৈরবী

----------------------------------------
নির্বান্ধব রাতে চোখের দুয়ারে একটা
গল্প রোজ কিছুটা আল্পনায় ভরে দেয়
সমস্ত অবয়ব জুড়ে,,  ঘরের সিলিংএ বিন্দু বিন্দু
তারারা জেগে ওঠে.... রুপরেখা জুড়ে দিলে
মনে হয় ঠিক তোর ভৈরবী...... যেন কোঁকড়ানো এলো
চুলে শ্যেমা রঙা।  তোর আদরে স্বপ্নগন্ধী রাত
সারা শরীর জুড়ে জোৎস্না স্নানে স্নিগ্ধ হয়,,
তোর প্রচ্চদে লেগে থাকা সব সমস্ত উত্তাপ
তখন ক্ষরস্রোতে বইছে।
আয়ুতে জড়িয়ে সবুজ লতিকা যেন আরো
সবুজ হয়ে ওঠে.... কবির গানের সুরে সুর মেলাই
দুটো আত্মা একসাথে "সখি ভালোবাসা কারে কয়...
সে কি কেবলি যাতনাময়..  আমার চোখে তো সকলি....
তারপর সলমাচুমকিরর রাত পেরিয়ে  বিচ্ছিরী
সেই তারাটা ধীরগতিতে সেঁধিয়ে যায় তোর ছেচল্লিশএর
বুকের ঘুলঘুলিতে ,, তন্দ্রাতুর পায়রার ডানায় ছটপটানি...
এ যেন স্বপ্নগন্ধি রাতের কস্তুরী ঘ্রান ঝেড়ে যাপনীয়তায়
ফেরার তাড়া।
স্নানঘরে গুছিয়ে   নিতে হয় আজ সারাটাদিন
সমান্তরালে হাঁটতে থাকার উপকরণ,, ফাটলধরা দেওয়ালের
ফাঁকে গুঁজে রাখিস তোর নকশীকাঁথার সবুজ কলমি লতাকে,
ঘর ছেড়ে ফুটপাত আর প্রেমিকের চোখে ভিজতে থাকা অবিকল
সুখের ছবি...... আজ শহর জুড়ে বৃষ্টি নেমেছে,, আজ ভিজবো দুজন একসাথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন