সোমবার, ১০ জুলাই, ২০১৭

আকাশের নিচে একটি বাড়ি

------------------------------------------
দুরত্ত্ব মেপেছি অনেক বার নিজের
ছায়ায় কুলোয়নি কখনওই,,  মাইলস্টোন
গুলো পথ হাঁটছে যেন সব পথ সময়ের ব্যেরিকেটে
বাধ্য সমিকরন। একটা ঠিকানা লেখা চিরকুট
যেন অক্সিজেন বইছে মাইলস্টোনগুলো বুক
ঘেঁষে,,  সামান্য উপকরণ বাঁধা একটা ঝুলি
তার ভেতর একটা আর্তি ---জীবন একটু সময়
রেখো  আর রেখ কিছু নিশ্বাসের আনাগোনা।
যে আকাশে পাখিরা মুক্তি খোঁজে,  কেউ খোঁজে
আলো, কেউ খোঁজে বৃষ্টি, কেউ খোঁজে একবুক
..........,,, সেই আকাশের ঈশানকোণে একটা
ঠিকানা, একটা বাড়ি, আর অগোছালো ভাল-বাসা
একটা বৃদ্ধবুকে বেড়ে ওঠা নিশ্বাস,, চশমার
কাচে ঝাপসা সব লৌকিকতা.... মাথার চুলে
অর্ধশতাব্দী পেরিয়ে যাওয়া ফ্যাকাসে বসন্ত বর্ণহীন।  তখনো  তৃষ্ণা চোখে, বুকে, বাড়ির উঠোনে,, ঈশ্বর তুমি হেসো না .. .... একবার এসো----
মাইলস্টোন এর শেষ গন্তব্য... আকাশের নিচে
একটি বাড়ি ঠিকানায় লেখা "ভালো-বাসা"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন