-----------------------------------
তোমায় ছুঁয়ে যাওয়া বৃষ্টিজল নীলনদের
উপকথায় ধারাবাহিক উপন্যাস, তোমার ভয়
পাওয়া ছায়ায় আলো লুকিয়ে আছে সে কথাও তো
ঘরের ঘুলঘুলিতে ডেকে যাওয়া চড়াইপাখিটা জানে।
এতোটা অভিমান রেখো না তোরণবন্দি করে, আমার
বয়ে যাওয়া পথের প্রত্যেক প্রান্তিক ভালোবাসা তুমি,,
কখনো বেখেয়ালি মনে তোমার বারান্দায় স্নানে যাওয়া
সূর্য দেখেছো? একবার খেয়ালী হয়ে চোখ ভাসিও...
তোমার সামনের একফালি আকাশটায় একটা বিচ্ছিরী
তারা তোমায় ভালোবাসে। তাই রোজ মৃত্যুর খুব কাছে
দাঁড়িয়ে থেকেও অসম্ভব ভালোবাসে নীল নদে বয়ে
যাওয়া জৈবিক উপকরণগুলো,,,
অভিমানী দুপুরগুলো আর বিষাদের রাত যাপনীয় দেওয়ালের
ফাটলে ফাটলে গুঁজে রেখেছি বহুকাল ধরে। হয়তো
বিকিয়ে যাব সামাজিক কোনো হাটে কেতাদুরস্ত সভ্যতার
কাছে,,
জমে থাকা হৃদয়ের পলিতে ছড়িয়ে ছিটিয়ে একটা
রামধনু আকাশ সে তো চিরন্তন। জানি সুজন
এতোকিছুর পরেও তুমি পলাতক চোখের
জলের কারণ খুঁজে বেড়াবে ভোরের শিশিরের কাছে,
আমি হারাবো না একথা অযুত বার তুমি জান,,
লক্ষির ঝাপিতে রোজ গুছিয়ে রাখি তোমার খেলার
সব কড়িগুলো,, আমাদের ঘর নীলনদ পেরিয়ে
কোনো বৃষ্টি ছুঁয়ে থাকার দেশে।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ১২ জুলাই, ২০১৭
ছুঁয়ে যাওয়া বৃষ্টিজল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন