শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

রাধা

--------------------------------------------

বিকেলের  রোদে   মনখারাপের মেঘ যেন
শ্যাম রঙা  ওড়না  মেলছে,,
হৃদয়পুরের খামার বাড়ির বারান্দা  ছুঁয়ে গড়িয়ে নামছে টুপ
টাপ জল,
বৃষ্টির আদরে তোমার গায়ের গন্ধ লেগে,,  আমার বারান্দার
সবকটি গাছ যেন গর্ভবতী...
চাদরে আলসেমি জড়িয়ে আমি সেই আদর মাখা গর্ভবতী
গাছেরা তোমায় লেখা কবিতা শুনি.. আমার ছুঁয়ে
যায় সমস্ত ভালোবাসার বর্নরা।
এইভাবে কোনো বৃষ্টি দিনে রোদেরা দুঃখবিলাসী
হতে চায়,
তোমার চোখে ঘুম  ছুঁয়ে থাকা স্বপ্নগুলো কস্তূরী ঘ্রানে ডুবে যায় ।
এইভাবে কোনো আদরে আবেশিত হয়ে পড়ে আমাদের প্রচ্ছদ।
তোমার বুক ছুঁয়ে নামা এলোমেলো ধারার আমি বৃষ্টি ভেজা রাধা,
হওয়ার সমস্ত সাধেরা শব্দজব্দ খেলায় মাতে,,
তুমি আকাশের গায়ে সেই অগোছালো বর্নদের জুড়ে একটা গোটা
কাহিনী  আঁক।
তোমার  বুকে লেগে থাকা শিহরণ মাটি গভিরে
নিদ্রাহীন অন্ধকার হেঁটে যায় প্রতিরাতে,,
কিছু স্পর্শ বিকেলের বৃষ্টিতে চায়ের কাপে খুনসুটিতে
খিলখিলিয়ে ওঠে।
আর তুমি ভিজতে থাকো আমায় নিয়ে ফুটপাতের ধার
ঘেঁষে।
তোমাকে জড়িয়ে  একটা ধুকপুকুনি চুপিচুপি বলে
ভাগ্যিস ঈশ্বর  তোমার হৃদয়ে আমার ঠিকানা
লিখেছিল,, মনখারাপ বৃষ্টি তখন রামধনু আঁকে
আমার উঠোনে।
বিকেলের চাদরে তোমার তৃষ্ণা এখন
শহর জুড়ে ফিস্ ফিস্ অনবরত টুপটাপ
তোমার কথা বলে চলেছে।
শব্দহীন কোনো নীরব ইচ্ছা চুপিচুপি তোমার সাথে
নিতান্ত একটা দুটো দিনের কথা বলে।
কারণ শুধু কবিতায়  তোমাকে ছুঁয়ে থাকা,
তোমার সমস্ত 'ধারা'র আর্শিতে আমি তোমার
'রাধা'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন