সোমবার, ১০ জুলাই, ২০১৭

না লেখা কথা ---------------------------------

---------------------------------------
এলোমেলো হাওয়ায় পড়ন্ত রোদ্দুর
মাঝে মাঝে বৃষ্টি মাখে ঈশ্বর তোমার কলমের
নিব গড়িয়ে ফুরিয়ে যাওয়া দিনের খসড়া,,
তোমার যাপনীয় দিন যখন আমার কলমে তখন
অপ্রকাশিত মৃত্যুলিপি হয়ে যায়, তুমি তলিয়ে
যাও  সমুদ্রস্তর ছুঁয়ে থাকা প্রবালিক শিলা স্তরে।
যে ভাবনা একজোড়া চোখ আকাশে নিচে সভ্যতা
দেখছে তার দেখা মৃত মহাদেশ আর রোদ্দুরে পোড়া
নদীতে আজো কিছু স্পর্শ রয়েছে।  তুমি তো জানো
ঈশ্বর, যে স্পর্শ কখনো মৃত হয় না, কিংবা সব
মৃত্যুই শেষ নয়,  ফুরোতে হয়  নতুন মজুতকরণ এর
খাতিরে,,  জীবনের যত সামান্য উপকরণ কখনো
প্রশ্নচিহ্ন হতে পারে না,, পলাতক হতে মন চায় যাপন
থেকে, তাই সময়ের  অবক্ষয়ে লিখে যাওয়া  কবিতাদের
পারলে মুছে ফেলো, কারন সৎকারের স্মৃতি কখনো ঘরে
দেওয়ালে রাখতে নেই তুমিও জানো ,
ঢেউ এর মতো আস্থির ছায়ারা তোমায় এলোমেলো করছে,, সত্যি ঈশ্বর হতে
পারা কঠিন,  মাঝে মাঝে এক
আঁচল স্বস্তির নিশ্বাস বড় জরুরী হয়ে
পড়ে,,  তাই শেষ রাতে চিঠি বয়ে আনা ডাকপিয়ন এর ঝুলিতেও  জোনাকি তার আলোটুকু পাঠাতে ভোলে না কোনোদিন,
যাতে তোমার কবিতায় তুমি মুক্তি লিখতে পার ভোর হওয়ার আগে, আর তোমার
সহনীয় যাপন এগিয়ে যায় বেঁচে থাকার
আর একটু কাছাকাছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন