বুধবার, ২৬ জুলাই, ২০১৭

খোঁজ

------------------------------------------------

নিজেকে খুঁড়ে চলা রোজ রোজ এ যে
কিসের খোঁজ  বহুবার জানতে চেয়েছি
নিজের কাছে,, উত্তর কেবল দ্বিধাকরণ
করে ভুলিয়ে চলেছে জন্মথেকে আজ অবধি।
সব কনাগুলো জুড়ে যে পথের সরলরেখা
টানছে সময়ের পেন্সিল বারে বারে এক প্রচেষ্টা
হঠাত দৃশ্যের বাইরে থেমে যাওয়া.. ...আর বাইরে  নিরবধি
বর্ষা... ঘর ভেজানো ঝাপটা,
এতোকালের একমুখী বৃষ্টিজল দেওয়ালের
কান্না সমস্ত আসবাব ক্রমাগত ভিজিয়ে চলেছে,,
স্যাঁতসেঁতে ইঁট কাঠ কংক্রিট যেন পচে যাওয়া
দেহের মত,,  মাটি চাপা দেওয়া নিজের পুরোনো
শব খুঁড়ে একটা একটা করে সাজিয়ে রাখা,
সব শবেরা এখনো মুখোসে,, সামনের শুখনো
গাছে বসে থাকা শকুন অট্টহাসি ছড়িয়ে নিমন্ত্রণ
জানালো সমস্ত পড়শিদের। তখনো এক  আচ্ছন্নদৃষ্টি
খুঁজে চলেছে পাললিক কোনো মুখোসবিহীন
শব। সম্বিতে আনলো এক বজ্রকীট... যেন  সমস্ত জন্মেরশোধ
এই জন্মের স্নায়বিক চেতনাকে ছিঁড়ে খেতে চাইছে।
হাতড়ে বেড়াতে থাকা   সম্বলেরা  অস্তিত্বর
কাছে মাথা নিচু করে থাকে....  যেমনটা মৃত্যুর কাছে
অসহায় বেঁচে থাকার মাথা নিচু।
সময়ের নিরিখে আঁকা পথ শেষ হয়ে যাওয়া
পেন্সিলের সিসের শেষতক চলা.... এসব যেন
সময়েই খেলা,,  এক পথে তুমি আমি সময় আর
দিগন্তরেখা ছোঁয়া ভিড়,,
ঘরের কাছে পথ শেষ হবে কিনা জানা নেই।
তাই শব্দ খুঁড়ে জমা করছি একলা হয়ে যাওয়া
সমস্ত আয়নার টুকরো গুলো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন