---------------------------------------------
নিতান্ত তোমায় পেয়েছি সময়ের ধারায়,
হয়তো কখনওই অপেক্ষা ছিল না সবুজ
কোন বারান্দার নতুন সকালের,,
আমার সমস্ত ফেলে আসা জন্মদিন কেটেছে
ধুলোয় ধুলোয়.... রাস্তার ধারে ফুটে ওঠা
ফুলেদের কখনওই ফুলদানির সাধ কিংবা
ঈশ্বর ঘর স্বপ্ন আসে না,,
তারে আটকে থাকা ঘুড়ির মনে কেবল অন্তহীন
ভাঙচুর সেটা মেনে নেওয়া এই স্বত্বজাত,
মহান সংকল্পিতা নই,, বাঁচার জন্য যতসামান্যতা
তোমার আশ্রিত এখন.... তোমায় ঘিরে আগামী
কোন দুচারদিনের বেঁচে থাকায় একটা জীবন
ব্লটিংপেপারে গচ্ছিত কাঙাল তোরোণে।
আমার খুটে খাওয়া রোজনামচায় তুমি বরাদ্দ নও জানি । ব্যেস্ত হতে ব্যেস্ত হই ভুলতে চাই
আমার পায়ের ক্ষত,, দুরত্ব কেবল আমার
জন্য কারন ক্ষতরা আমায় জড়িয়ে, আর
আমি কোনো এক অন্য শহরে ব্যেস্ত ভিড়ে হোঁচোট খেতে খেতে আমার আধটুকু নিশ্বাস খুঁজি।
আজ কাল একলা হতে ভয় হয়, মাথার শিরায়
অসম্ভব জট খেই হারিয়ে ফেলি পথের.... গত কয়েক
দিন নিজের জন্মাবধি শুনে আসা নামটাও ভুলে
যাচ্ছি,, ফুরিয়ে যাওয়া মানে কি হেরে যাওয়া?
জানি না জীবন জিতিয়েছে কতটা! তবে শিখিয়েছে অনেকটা,, আজ কাল বড় ক্লান্ত লাগে
বীষগুলো গলা বেয়ে শরীরের ধারায়...
তুমি ভাব আমি অভিমানী.... সুজন আমার
আর এজন্মে অভিমান করা হল না,, হল কেবল
ইচ্ছেদের সৎকার করেছি বারংবার,, আমায় মহান সংকল্পিতার
তখমা দিওনা প্লিজ... পারলে একমুঠো মাটি দিও।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন