---------------------------------------------------
রোজ যেমন সকাল ছোঁয়ার অভ্যেস এই চোখ দুটোর
তেমনি তোমায় চাওয়া কোনো ঈশ্বরীয় ভাবনায়,
ক্রেতাদস্তুর বাজারে নিজেকে হাত বদল করা অস্তিত্বে
খিদে লেগে থাকা রোজনামচা ।
গড়িয়ে নামা স্বার্থে সমস্ত সম্পর্কীয় গল্প
হিসেবের খাতায়।
নিজেকে গঙ্গাফড়িং ভেবে পা দুটো ঘাস ছুই
গুড়ি গুড়ি আলোগুলো সংকেত দেয় পাখায়
জড়ো করি অজানা উৎসবের দিন উজ্জাপনের
আশায়,
কিছু সময় রাখি পকেটে পুরোনো পাঁচসিকেদের,
জমানো সঞ্চয় আগামির কানো সময়ের জন্যে,,
কবিতার অক্ষরে তোমায় জানিয়ে রাখি সব
আবদারের ফিসফিসানি,
শব্দরা আসে যায় কখনো তোমার কখনো
আমার কলমের নিবে, যেন সাঁকো বাঁধছে
তোমাতে আমাতে।
সভ্যতা থেকে অনেক দূরে কোনো আদিম শুরুয়াতের
ভুমিকায় দাঁড়িয়ে থাকা প্রথম চরিত্র তুমি আমি।
ফুরিয়ে যাওয়া আগুনের শিখা ভেসে যায়
দূর কোনো আকাশে ওড়া পাখির চোখে,
ফিরে আসা নীড়ে,,,
আজ থেকে তোমায় কথা দিলাম সমস্ত
অন্ধকার মেঘলা দিন গুলোতেও আমি ভালো থাকবো।
পুড়িয়ে ফেলেছি সমস্ত কোটরে রাখা নালিশের
নিরন্নতা ।
মন কেমনেরা আজ থেকে অপরিচিত পথিক,কোনো
প্রান্থশালায় অচেনা মুখ,
রোজ সকাল যেমন আমার চোখ ছোঁয়ার অভ্যেস
তেমনি কোনো ঈশ্বরীয়য় ভাবনায় তুমি আমার স্পর্শ
,,আমি বলতে পারি এখন... তোমাকে পাওয়ায় জন্য
আমার তোমকেও দরকার নাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন