রবিবার, ১৬ জুলাই, ২০১৭

শব্দ

-----------------------------

অবিকল মুখের মত অজস্র আয়না নাকি
মুখোশ চারপাশে, কেবল যন্ত্র  থেকে প্রসবিত
যন্ত্রণায় বাঁধা আষ্টেপৃষ্ঠে,,  হেঁটে চলা এক দায়বদ্ধতা,
জীবনের চিৎকার কেউ শুনতে চায় না,  অথচ
এই বেঁচে থাকাটাই বড় অসহায় হয়ে যায় মৃত্যুর
আসরে, চামড়ার ফিতেতে ক্ষুর ঘষতে ঘষতে
লোলুপতা বেড়ে যায় অবিকল মুখেদের চাহনিতে।
ফুসফুসের রক্তে বেড়ে ওঠা থাইসিস ক্রমশ
ছাপিয়ে যায় সমস্ত শহরে, অবাঞ্ছিত মৃত্যু পড়ে
থাকে হিমঘরে... খানিকটা যত্নে,
জীবন যে সময়ের বুদবুদ সকলেই জানি, আর
এই জানাটা কেবল অন্তরে অন্তরে,  তাই সকল পুড়ে যাওয়াও অন্তরে,, সমদ্ররংগে লেগে থাকা আকাশ বোঝেনা দুজনের
সমান্তরাল পথ দিগন্তপ্রসারী....যারা কেবল
চেতনায় মেশে,  হৃদয়ের
বন্ধ জানলার কাছে এসে বাঁচার নেশা সরু ঠোঁটের
ঘা মারে...বলে খুলে দাও
খুলে দাও,, বড় অসহায় লাগে স্বপ্নভংা  রাত গুলো,
ভোর এলে দেখি আমার মত ঈশ্বরও দাঁড়িয়ে আছে
রাতের শেষ ট্রেন আসেনি ফেলে আসা রাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন