-------------------------------------------------
একদিন সময় আসবে স্বপ্নগুলো ছুঁতে,
সকালের রৌদ্রে সেদিন পুরবী আগমনী বাজবে।
সেদিন আমাদের দরজায় আমরা দাঁড়িয়ে
দুহাত মিলে তুলে নেবো সেই গোপন আমাদের বাগানের গোলাপটাকে।
সকালের প্রথম আলো হয়ে তুই আমার সর্বস্ব ,
তুই বলবি আয় আমায় জড়াবি আয়।
বাগানের সমস্ত রঙিন ফুলে আমাদের আদোর
যেন শিশিরজল হয়ে চুঁইয়ে পড়বে,
সময়ের দুর্বলতা ,কালি মাখামাখি সব গত হয়ে
যাওয়া রাত্রির মত শেষ হয়ে যাবে,
প্রাতরাশে তোর পছন্দসই স্যান্ডুইচ সংগে মাখন।
হারিয়ে যাক আমার সমস্ত আভরণ , ঝগড়ায় লেগে
থাকুক তোর বুকের গন্ধ মাখা সমস্ত আবদার,
কথারা থাকবে চোখের নালিশে, রাতের বালিশে তোর আদোরে
অনেক স্পর্শ শুধু গত কাল স্বপ্ন যেগুলো অছোঁয়া... সব মেখে নেওয়া।
স্বপ্নের ফেরিওয়ালা যেমন কাছে টানে স্বপ্ননিয়ে
আমাদের তেমন টান এক গোপন হাতছানিতে সারাক্ষন
জীবন খোঁজা,
সারাক্ষন তোর শব্দরা আমার শরীর বেয়ে গভিরতায় নামছে।
খুব সহজে আমার ভেতোর রোজ বেড়ে উঠছে
আমাদের সেই ঘর,,
আমাদের দরজায় ফুলে ঢাকা নেমপ্লেট।
ফুল সরিয়ে তোর স্বপ্নের কোনো ঠিকানা,
শীতল রোদ্দুর আমার অগোছালো চুলে তোর উষ্ণতা
তোর ঠোঁটে আমার তৃষ্ণা যেন পাহাড়ি ঝরনাধারা অবিরত ।
তৃষ্ণার্ত কান আমাদের,, আর দুজন মুখোমুখি বাসি ঘুমে
আদোর জড়িয়ে গুড মর্নিং ......সোনালি সকাল দেখ
সূর্য উঠছে পাহাড়ের কোলে তোর আদোরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন