একটা প্রেমের অপেক্ষায় হাইওয়ের পাশে রোজ দাঁড়িয়ে থাকে কেউ ,শীতের সালতামামি একে একে ঘিরে ধরে তাকে ,
কার যেন নরম আঙুল ছুঁয়ে কবীরের দোঁহা গড়িয়ে নামে ... তবু প্রেমের ঘরে পুরোনো আগুনে পুড়ে যাওয়ার পরে একটা জীবন বাইরে সাজিয়ে রাখা,
একটা জীবন এখনো দেখেনি কেউ।
জীবনের গায়ে পোড়া কাঠের দাগ ;
এত সহজেই কি মুছে ফেলা যায়... চোখের কোনে বাসি কাজলও গোপনে অভিসার সেরে নেয় নিজের মত করে,
তবু পারিজাতীয় ভালোবাসা যত্নে গুছিয়ে রাখা থাকে প্রতিটা মানুষের না বলতে পারা কাহিনী গুলোতে ।
যেটুকু জানা যায় সে সব দেহ মন রোজ প্রেমের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে এই শহরের বিভিন্ন হাইওয়েতে । তারা একটা কবিতা তুমি আমি থেকে ভালোবেসে কবিতায় হঠাৎ করেই ফুরিয়ে যায় বিনা সংকেতে ,
শব্দের দুনিয়ায় শব্দহীন হতে হয় পাশাপাশি বাড়িতে থেকেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন