শব্দেরা শান্ত স্রোতের মতো বয়ে গেলো..
শক্ত চোয়ালে তুমি কিছু বললে.. যা শুনতে পেলাম তার গভীরে হেঁটে যেতে চাইলাম!
আমি শুনলাম এক নিষ্ঠুর ঝড়ের সুর থেকে নটরাজ প্রলয় এর ডংরুর আওয়াজ...!
ক্ষমা করে দেয়ার ক্ষমতা সকলের থাকে না..
কিন্তু সময়কে ক্ষমা করতে মানুষ কি দারুণ শিখে যায়..; সহজেই।
তুমি যতটা নিঃশব্দে কাঁদো..
আমি ততোটাই স্ব-শব্দে তোমার কাছে আসতে চাই... আমার তীব্র চেতনার সাথে,,
প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই হয়তো বিষ নয়...
এই শহরের 'চুপ' মানুষগুলোর জন্য..
সেই 'অতিরিক্ত' এর সীমানা অতিক্রম করা
ভালোবাসাটা যে অমৃত প্রয়োজন...!
প্রিয় নৈঃশব্দ্য,
নিজেকে নির্লিপ্তততার মুখোশে রেখে...
তুমিও কি কোন সুইসাইড নোট লিখছো...?
একটি চুপ তারার আজ আকাশে যে সামিল হলো
সে কথা লেখা থাক নাহয় কোনো অপ্রকাশিত ইতিহাসে.........।
*****************
#সৌজন্যের ইতিহাস
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন