শনিবার, ৬ নভেম্বর, ২০২১

উপন্যাসের শেষ পাতায়



রাত্রির খামে ভরে রাখছি  মৃত্যুর পর রেখে যাওয়া ইচ্ছা দের 
সেই খামের ভেতর কিছু খই রইলো একটা পুরোনো  ঠিকানার জন্যে  মুড়ে রাখা,
 অমিতের দোকানে একটা ঠিকানা মাত্র বুঝে নিও তোমার উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে থাকবে ।
, ভেসে যায় যাক  স্মৃতির শহর

আর কেউ নয় আমি শুধু রেখে যাই উড়ান খবর
তোমার জানলার দুহাত নীচে ,
এ শহর এ গলি আমার নিজস্ব নয় ,
এমন  কি আমার তুমিটাকে অনাদরে বিলিয়ে দিয়েছো সময়ের রঙে , 
বড্ড অচেনা এই কাব্য ....উপন্যাস এর শেষ পাতায় নিরলঙ্কার মৃত্যু মানায় না জেনেও 
আমি ভিক্ষা বস্ত্র খুলে দিয়েছি ,
নিজেকে ঈশ্বর এর এক ধাপ ওপরে রেখে ফিরে এসেছি দেহ টুকু নিয়ে , 
একদিন তুমি নামক পাথরের কাছে বেমালুম উৎসর্গ লিখে সব দৃশ্যের বাইরে এসে দাঁড়িয়েছি ।
তোমায়  অযথা আর কখনও পিছু ডাকিনি ,
রাখিনি মায়ার কোনো রিংটোন , 

....শুধু স্ক্রিন সেভারে আজও  গত শীতে রেখে যাওয়া দু ফোঁটা ভালোবাসা এখনো ভীষণ সত্যি হয়ে রয়ে গেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন