যন্ত্রণার সিম্ফোনিতে না থাকার ধোঁয়া ধোয়া রুফকনসার্ট আকাশ ছুঁয়ে ফেলেও আমি একাই এই সফরে আমার সাথে রয়েছি,
একলা একটা মানুষ আর কত কি সহ্য করতে পারে নাগরিক দৃশ্যে খুঁজে নিতে কষ্ট হয় না ,,
ছড়ানো প্রেমে ভাঙা কাঁচে রক্তাক্ত সংলাপ লেখা ঔঙ পত্র চেনা দুয়ারে টোকা মারবে কিছুক্ষন পর ,
টেলিফোনের ব্লকলিস্ট অজান্তে RIP শব্দের চাদরের আড়ালে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে পুরোনো স্মৃতি রাখা কাহিনী।
হলুদ পাখি আর কখনো পারিজাতীয় বসন্তের আবদারে ডেকে নাই বা উঠলো ,,
গুছানো তাসের ঘরে শতাব্দীর সুরক্ষা কবজে গুপ্ত মৃত্যু ঘটে যাবে কেউ জানতে পারবে না .....কেউ সে সৎকারের খবরও পাবে না ।
ভালোবাসার ফিক্স ডিপোজিট ভাঙ্গিয়ে কিছু কবিতার জন্ম শুধুমাত্র চারফর্মার জীবনে মৃত্যু সাথে তিনপাত্তি খেলতে শিখিয়ে দিলো ।
বুকের কাঠামোয় চিতার আগুন আগলে গঙ্গা আমি আর মৃত্যু তিনপাত্তি খেলছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন