আমি ও সে প্রায়ই মুখোমুখি বসি নিমতলার পুরোনো অপেক্ষার ফেরিঘাটের কাছে ,
....সে মৃত সম্পর্কের কথা শেষ করলেই আমি সম্পর্কর মৃত্যু নিয়ে কথা বলি ,,
বহতা ও থেমে থাকা তখন একটা সূক্ষ অদৃশ্য সেতুতে এসে জিরিয়ে নেয় ।
সে বলে ...ঝলসে গেছি এই শহরটার ঝাঁ চকচকে আলোর আগুনে ....যাবি আমার সাথে অন্য কোনো দেশে ?
আমি বলি সম্পর্কের গায়ে নরম স্পর্শ লাগে , এতটা নরম যেন আকাশে ডানা মেলা প্রথম উড়তে পারা পাখি ,,
.....যেনো মনে হয় শুধু ছুঁয়ে থাকা অনন্ত প্রেম ,..যার জন্ম নেয় মৃত্যু নেই ,মাঝখানে পথের অভিযোগ নেই নেই অভিমান।
এসব কথার মধ্যেও আমাদের প্রসঙ্গ কখন যেনো বৃত্ত ঘুরে আগুনের কথায় ফিরে ফিরে আসে,,
গোপন ইস্তেহারে চাটুকারিতা ,বিষ আর মুখোশের কাব্যগ্রন্থ জেনে ফেলি ,,
শেষমেষ একটা পুড়তে থাকা পুরুষের বয়ান বলি .....বলি তোমার প্রত্যেকবার নিকোটিনের আড়ালে পুড়তে থাকার দাম এবার থেকে আমি মিটিয়ে যাবো , তুমি আমার তেষ্টার দাম মিটিয়ে দিও প্রতিবার,,
,......ইদানীং এইভাবেই কবিতা লিখতে গিয়ে বিঞ্জাপন লিখে ফেলি বারংবার.......লিখে ফেলি খ্যাতি আর হাততালি মোড়কে রাখা চোরা আফিমের কথা ।
কথোপকথনে শহরের কিসসা ফুরিয়ে ফেলি ভোরের দিকে ,,
খাতা খুলে দেখি আজ বহুদিন সে একটাও কবিতা লিখতে পারেনি ।
আজ বহুদিন তার নিঃশ্বাসে মৃত সম্পর্কের পচনের
দুর্গন্ধ লেগে ...........।
#স...@copy right
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন