মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

কবিতা নয়


সবটাই হারিয়ে ফেলার পরে পড়ে থাকা শূন্যতার অসুখ...।
 বারান্দা থেকে  ছুঁড়ে ফেলা সূর্যাস্তের রঙ যেন বলে যায় পারলে আবার জন্ম নিও শুধুমাত্র  আমার জন্যে। 
বহু দূরে অসমাপ্ত গল্পদের  স্তম্ভের চূড়ায় অজস্র ঋতুর দল শূন্যতা ছড়িয়ে রাখে এই কান্না ঝরে পড়া বেলায় ...,
 যেখানে বধিরতা উড়ে যায় অলক্ষ্য কবিতা সংলাপে দিকেই। 
কাচের দেওয়াল গ্রাস করে অজস্র  চিহ্ন ও মায়া মোহ প্রেম অভিমান ভালোবাসার অবশিষ্ট হয়ে।

 হারানোর অসুখে ভরা উঁচু অশ্বত্থের ডালে তখন একসাথে অনেক জোনাকি রাত জাগলেও তারা প্রত্যেকে ভালোবাসায় ব্যর্থ নয় .....,, তাই মৃত্যু এখনো কাঁদায় কাউকে কাউকে ।

 এখন গঙ্গার মৃদু ঢেউ ফিরে আসে অ-সুখ জড়ানো একলা মেয়েটার পায়ের  কাছে... অস্থি বিসর্জিত  জল ক্রমশ দূরের হয় .....বুকের কাছে দলা পাকানো কান্না আড়াল করতে অফিসের টেবিলে ব্যস্ততা খুঁজে নিতে থাকে রোজনামচা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন